নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় রমজান আলী নামে এক ধান ব্যবসায়ীর ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, নিহত রমজান আলী উপজেলার ঝলকাহার গ্রামের মোস্তফা মণ্ডলের পুত্র। তিনি ধানের মৌসুমী ব্যবসার পাশাপাশি জমি মাপজোখের পেশায় নিয়োজিত ছিলেন।
পত্নীতলা থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে ধান বিক্রয় করার জন্য মধইল বাজারে গিয়েছিলেন রমজান আলী। কাজ শেষ করে অটো রিকশাযোগে দুপুরে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি নজিপুর-সাপাহার আঞ্চলিক মহাসড়কের পেজাপাড়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মর্মান্তিকভাবে মৃত্যু হয়।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি নিয়ামুল হক আমার দেশকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএইচ