হোম > সারা দেশ > রাজশাহী

অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই, ৪০ লাখ টাকার ক্ষতি

উপজেলা প্রতিনিধি, কামারখন্দ (সিরাজগঞ্জ)

আগুনে পোড়া দোকান। ছবি: আমার দেশ

সিরাজগঞ্জের কামারখন্দে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার ভোর ৬টার দিকে উপজেলার জামতৈল পূর্ব বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ভাতের হোটেল, মিষ্টির দোকান, সেলুন, ইলেকট্রনিকস ও মনোহারিসহ সাতটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন—মাটির আসবাবপত্রের দোকানদার লাল মোহন, সেলুনের দোকানদার রতন দাস, মনোহারি দোকানদার রেজাউল করিম, মিষ্টির দোকানদার চাঁন মিয়া, ভাতের হোটেলের লাল মিয়া, ইলেকট্রনিকসের দোকানদার রিপন এবং মিষ্টির দোকানদার শাহজাহান।

খবর পেয়ে স্থানীয়রা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে সব দোকানই পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানের মালামাল ও নগদ অর্থসহ সবকিছুই আগুনে ভস্মীভূত হয়েছে।

ভাতের হোটেল ও মিষ্টির দোকানের মালিক লাল মিয়া বলেন, ‘আমাদের দুটি দোকান ছিল। প্রায় ১৮-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফ্যান, চাল, মিষ্টিসহ সব পুড়ে গেছে। এখন আমরা সরকারের সহযোগিতা চাই। ইলেকট্রনিকস দোকানদার রিপন বলেন, ফ্যানসহ কয়েক লাখ টাকার মালামাল ছিল, সব শেষ হয়ে গেছে।’

মনোহারি ও বিকাশের দোকানদার রেজাউল করিম বলেন, বিকাশের টাকা, কার্ড ও মালামাল সব পুড়ে গেছে। আমার প্রায় ৫–৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। তার ভাষ্যমতে, প্রায় সাতটি দোকানে ৪০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। সেলুন ও আসবাবপত্র দোকানের মালিক লালমোহন জানান, তার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, আমরা নিম্ন আয়ের মানুষ, সব শেষ হয়ে গেছে।

কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ফরিদ উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।’

এমএইচ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

রাজশাহীর পাড়া-মহল্লায় বিশ্বকাপ ঝড়, উন্মাদনায় মেতেছেন ফুটবলপ্রেমীরা

ঈশ্বরদীতে ৮০০ কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা

বাগাতিপাড়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে একজন নিহত

অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

নাটোর হাসপাতালে রোগীর মায়ের শ্লীলতাহানি ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩

ধষর্ণ ও হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু

হুমকির মুখে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ

আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে বৃষ্টি হলেই যাত্রীদের দুর্ভোগ

চাঁপাইয়ে নলকূপ থেকে বের হচ্ছে ফুটন্ত পানি ও গ্যাস