হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী

উপজেলা প্রতিনিধি, কামারখন্দ (সিরাজগঞ্জ)

ছবি: আমার দেশ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি বীর মুক্তিযোদ্ধাদের দল, এখনও যতজন বীর মুক্তিযোদ্ধা বেঁচে আছেন, তার মধ্যে বিএনপিরই বেশি আছে।

মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নুরনগর গ্রামে ফুলজোড় নদীর ওপর এলজিইডি বাস্তবায়িত ৩৪ কোটি টাকা ব্যয়ে ২৯০ মিটার সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরও বলেন, শুনলাম এই ব্রীজের জায়গা নিয়ে কারা যেন লাল পতাকা টানিতে দিয়েছে। ওরা তো ৭১ সালে লাল পতাকা টানিয়ে শেষ হয়ে গিয়েছে। আমার বয়স তো কম হয়নি। কোনো দিন দেখি নাই ব্রীজের জায়গা নিয়ে ঠেলাঠেলি আবার লাল পতাকা উঠিয়ে দেয়। যারা লাল পতাকা উঠিয়ে দেয় তাদের অভ্যাস আছে। কিন্তু যারা বিএনপি করে তাদের তো এ অভ্যাস নেই।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থানের সঞ্চালনায় এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইন, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল আজিজ সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনপি নেতাকে পিটুনি দিয়ে বেঁধে থানায় সোপর্দ

নওগাঁয় বিজিবির বাধায় পুশইন ব্যর্থ, ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

ধান মাড়াই মেশিনে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধ নিহত

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ধুনটে অটোভ্যান উল্টে পুকুরের পানিতে পড়ে চালক নিহত

যুবদল নেতার ওপর ককটেল হামলার মামলা, শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

দুই দিন নো ম্যান্স ল্যান্ডে থাকা ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

রায়গঞ্জে সাপের কামড়ে প্রাণ গেল তিন বছরের শিশুর

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক