হোম > সারা দেশ > রাজশাহী

সাপাহার সীমান্তে বিজিবির প্রতিরোধে ব্যর্থ বিএসএফের পুশইন

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর সাপাহার সীমান্তে বিজিবির প্রতিরোধে ব্যর্থ হয়েছে বিএসএফের পুশইন। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করে নওগাঁ-১৬ বিজিবি। এরফলে নারী, পুরুষ, শিশুসহ মোট ৯ জন শূন্যরেখায় অবস্থান করছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ভোর ৪টার দিকে নওগাঁর সাপাহার আদালতলা সীমান্ত চৌকি (বিওপি) এলাকার সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে। এ খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সংবাদ পাওয়ার পর ওই এলাকায় টহল বাড়ানো হয়েছে।

এর আগে ৫ ও ৮ জুন নওগাঁর পোরশা ও সাপাহার সীমান্ত দিয়ে ৪০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় জনতার সতর্ক অবস্থানের কারণে বিএসএফ তাদের ফেরত নিতে বাধ্য হয়।

জেডএম

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে নজিরবিহীন দরপতন

কালভার্ট ধসে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ

পদ্মা, যমুনা ও সুরমা নদীতে ভাঙন ভিটেমাটি হারিয়ে দিশাহারা মানুষ

বগুড়ায় গরিবের ডাক্তার খ্যাত স্বাচিপ নেতা গ্রেপ্তার

জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ডাকবাংলোর জায়গা উদ্ধার

পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

প্রধানমন্ত্রী উপহার পেয়ে আবেগাপ্লুত বগুড়ার রফিকুল দম্পতি

আলোচিত নবগঠিত ইউনিয়নগুলোর নাম পরিবর্তন ঘিরে গণশুনানি

দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কামারখন্দে বিএনপির বিক্ষোভ

লালপুরে জুট মিলে ডাকাতির রহস্য উদঘাটন, ৬ ডাকাত গ্রেপ্তার