হোম > সারা দেশ > রাজশাহী

৩০ কেজি বাগাআইড় ৬০ হাজারে বিক্রি

সবুর শাহ লোটাস, বগুড়া

এবার ভোটের কারণে বগুড়ায় ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা অনুষ্ঠিত না হলেও তার এক সপ্তাহ পরে গাবতলীর বাগবাড়ির অদূরে খাউরা জানের উপর বসেছে ঐতিহ্যবাহী খাউরা মেলা। মাছ ও মিষ্টি সহ পুরো এলাকায় ঈদের আনন্দে মেতে থাকে জামাইরা। এবার ধানের শীষের বিজয় এই এলাকার এই মেলাটি যেন পরিপূর্ণ হয়ে উঠেছে। লোকজন ও আত্মীয়-স্বজনের প্রচন্ড ভিড়ে মেলার পার্শ্ববর্তী ২০ টি গ্রাম যেন ঈদের আনন্দে বেটে উঠেছে।

বগুড়ার শাজাহানপুরে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী খাউড়া মেলা বা ছোট সন্ন্যাসী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ই ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার খোট্টপাড়া ইউনিয়নের জালশুকা খাউড়া দহ এলাকায় এ মেলা হয়। এবারের মেলায় বসে তিন শতাধিক দোকান।

মেলাকে কেন্দ্র করে জালশুকা, চান্দাই, নারিল্যা, খোট্টাপাড়া, বলদিপালান, পেরী্রহাট,,মাদলা, চাচাইতারা,ধর্মগাছা বাগবাড়ি, জালশুকা,শেরকোল,নশিপুর,চান্দাই,নিজ গ্রাম, সোনাকানিয়া,কদমতলী সহ ২০ টি গ্রাম। ঐ এলাকার প্রতিটি বাড়ি আত্মীয়স্বজনে ভরে ওঠে। পোড়াদহ মেলার মতো এই মেলারও প্রধান আকর্ষণ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ। বিশেষ করে বাঘাইড়, বোয়াল, কাতলা, রুই, বিগ হেড, ব্লাড কার্প মাছ কিনতে অনেকেই সারা বছর অপেক্ষা করে এই দিনটির জন্য।এবার এই মেলায় ৩০ কেজি ওজনের বাঘা আইড় মাছে ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে। ১০ কেজি ওজনের মিষ্টি ছিল দেখার মত প্রতি কেজির দাম ৪০০ টাকা। নারিল্যার আব্দুর রউফ বলেন,এটি আমাদের ঈদের মতোই আনন্দের দিন। বগুড়া শহর থেকে যাওয়া শামীম হাসান রুদ্র ড্রোন দিয়ে মেলার ছবি শুট করছিলেন তিনি বলেন এবছর পোড়াদহ মেলা ভোটের আগে ১১ ই ফেব্রুয়ারী ছিলো সেটি না না হয় এই মেলায় এসেছি মাছ কিনতে। তবে দাম একটু বেশি কাতল মাছ কিনেছি ৬০০ টাকা কেজি।

তবে এবারের মেলায় মাছেরদাম গত বছরের তুলনায় একটু বেশি। কাতলা আকার ও ওজন ভেদে কেজি ৬০০-৯০০ টাকা, বিগ হেড ৩৫০-৪৫০ টাকা, রুই ৪০০-৬০০ টাকা, পাঙ্গাস ৩০০-৪০০ টাকা, ব্লাড কার্প ৪০০-৬০০ টাকা, কার্পু ৩৫০-৪৫০ টাকা, সিলভার ২৫০-৩৭০ টাকা, বোয়াল ৬০০-৯০০ টাকা এবং আইড় ১২০০-১৪০০ টাকা।

মেলায় বাঘাইড় মাছ নিয়ে এসেছেন গাবতলীর মহিষাবান এলাকার শুঘ্র নামের এক ব্যবসায়ী। তিনি বলেন, আমার কাছে ছয়টা বিভিন্ন ওজনের বাঘাইড় মাছ আছে। প্রতি কেজি ১২০০ টাকা দরে বিক্রি করছি। বড় গুলো দাম আরো বেশি।

মামা ভাগ্নে মাছের দোকানের মালিক মনু মিয়া বলেন, সিরাজগঞ্জ থেকে ২২ কেজি ওজনের কাতলা মাছ এনেছি। এটাই মেলার সবচেয়ে বড় মাছ। এই মাছের দাম ৩০ হাজার টাকা চাওয়া হয়েছে। দরদামে মিলে গেলে মাছটি বিক্রি করে দেব।’

গাবতলী উপজেলার মাছ ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, ‘গতবারের তুলনায় মাছের দাম একটু বেশি হলেও বিক্রি ভালোই হচ্ছে। তবে চাহিদা অনুযায়ী মাছ আনতে পারিনি।’

মেলায় জামাইকে সঙ্গে নিয়ে কাতলা মাছ কেনেন মাদলা এলাকার আজিজার রহমান। তিনি বলেন, ‘প্রতি বছর মেলা উপলক্ষ্য বাড়িতে মেয়ে আত্মীয়স্বজন আসেন। এবার ২০ কেজি ওজনের কাতল মাছটি ১২ হাজার টাকায় কিনেছি।’

মাছের পাশাপাশি মেলায় ছিল হরেক রকমের মিষ্টি, খেলনা, চুরি-ফিতা, সংসারের ব্যবহার্য লোহার সামগ্রী, কাঠের আসবাবপত্র, হলুদ, পান খাওয়ার চুনসহ প্রয়োজনীয় নিত্যপণ্য।

রশিপুর ইউনিয়নের চেয়ারম্যান, বিএনপি নেতা, ইঞ্জিনিয়ার রোকন তালুকদার আমার দেশকে বলেন এবার মেলায় কোনরকম চাঁদাবাজি হচ্ছে না। স্থানীয়ভাবে একটি বড় উৎসব, এই এলাকার মানুষের মাঝে বিরাজ করছে বিশাল উৎসব। প্রশাসন এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে।

শাজাহানপুর থানার ওসি বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও খাউড়া মেলা অনুষ্ঠিত হয়েছে। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পর্যাপ্ত সদস্য সেখানে মোতায়েন করা হয়েছে।’

ঈশ্বরদীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালী

তানোরে এমপি মুজিবুর রহমানের সঙ্গে জামায়াতের মতবিনিময়

যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩

রমজানকে স্বাগত জানিয়ে শিবিরের মিছিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান

রায়গঞ্জে বাজার তদারকি জোরদারে মনিটরিং কমিটির বৈঠক

রমজানের শুরুতেই নওগাঁয় অস্থির নিত্যপণ্যের বাজার

বৈছাআ রাজশাহীর আহ্বায়ক কমিটি অনুমোদন

রায়গঞ্জে প্রভাবশালীদের দখলে অস্তিত্ব সংকটে গাঢ়ুদহ নদী

উপজেলা চেয়ারম্যান থেকে প্রতিমন্ত্রী বগুড়ার মীর শাহে আলম

বড়াইগ্রামে সিল মারা ১৮ ব্যালট পেপার উদ্ধার, যা বললেন ইউএনও