হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় শিশু হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন, খালাস ২

বগুড়া অফিস

বগুড়ার শিবগঞ্জে সোনার দুলের জন্য ৫ বছরের শিশু সানজিদা আক্তার ওরফে সালমাকে হত্যা করা হয়। এ হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩০ দিন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত- ৩ এর বিচারক মো. লুৎফর রহমান শিশির এ রায় ঘোষণা করেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

এছাড়াও মামলার অপর আসামি মজিবর রহমানকে অতিরিক্ত লঘু দণ্ড হিসেবে ৩ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আব্দুর রশিদ ও পারভীন নামের দুই আসামিকে বেকসুর খালাস দেন আদালত। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, শিবগঞ্জ উপজেলার মাশিমপুর চালুঞ্জা (চন্দ্রপুকুর) গ্রামের রহমান আলীর পুত্র শফিকুল ইসলাম (২৫) ও একই গ্রামের আব্দুর রহিমের পুত্র হাবিল খাঁ ওরফে রকি (২৫)।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন, অতিরিক্ত পিপি অ্যাড. এফ ই এম আসাদুজ্জামান মাখন এবং তাকে সহযোগিতা করেন সিনিয়র আইনজীবী বার সমিতির সভাপতি অ্যাড. আতাউর রহমান খান মুক্তা।

রাষ্ট্রপক্ষের কৌশলী এফ ই এম আসাদুজ্জামান মাখন জানান, শিবগঞ্জ উপজেলার মাশিমপুর চালুঞ্জা (চন্দ্রপুকুর) গ্রামের মৃত আবুল হোসেনের ৫ বছর বয়সী কন্যা সানজিদা আক্তার সালমা ২০১২ সালের ৭ নভেম্বর রাতে বাড়ি থেকে নিখোঁজ হয়।

পরদিন রাত ১১টার দিকে প্রতিবেশীর বাড়ির শিমের মাচার নিচে সালমার লাশ পাওয়া যায়। এ ঘটনায় পিতা আবুল হোসেন বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ সময় তার শরীরে জখমের দাগ ছিল।

শিশুটির কানের দুই আনা সোনার দুল ছিনিয়ে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে তদন্ত কর্মকর্তা ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

এরপর আদালতে শুনানি শেষে ১২ বছর পর রায় ঘোষণা করা হলো।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন