হোম > সারা দেশ > রাজশাহী

নৈশ প্রহরীকে বেঁধে রেখে ৪ জুয়েলারি দোকানে ডাকাতি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় ৫টি স্বর্ণের দোকানে সিরিজ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ২ কোটি টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী তারিকুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে বাঘাবাড়ি দিক থেকে নদী পথে স্পিডবোট যোগে ২০/২৫ জনের অস্ত্রধারী ডাকাত দল অষ্টমনিষা বাজারের ২ জন নৈশ প্রহরীকে বেঁধে রেখে সংঘবদ্ধভাবে স্বর্ণ ব্যবসায়ী রতন কর্মকারসহ তার পরিবারের সদস্যদের মারধর করে ৪৫ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে।

মুখ বাঁধা ডাকাত দলের সদস্যরা ওই বাজারের আফতাব কর্মকার, তপন কর্মকার, ইউসুফ আলী, উত্তম স্বর্ণকারের দোকানের তালা ভেঙে আরো দেড় কোটি টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি, ডিবি, পুলিশ সদস্যরা।

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি, চাটমোহর সার্কেল) মো. আবু বক্কার সিদ্দিক জানান, ডাকতির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩