হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্র জানায়, গত এক দিনে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন রোগী। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন ১৪৫ জন। চলমান এই সংক্রমণ পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ৬১৩ জন রোগী রামেকে ভর্তি হয়েছে, যার মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে।

মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে নতুন করে আরও ১১ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রেখেছে।

যমুনার ভাঙনে নদী গর্ভে বিলীন বসতবাড়ি, ফসলী জমিসহ শিক্ষা প্রতিষ্ঠান

নেশার টাকা না পেয়ে মাকে মারধর, ছেলের ৩ মাসের কারাদণ্ড

ভাঙ্গুড়া পৌরসভার ১৮ কোটি টাকার বাজেট ঘোষণা

সিরাজগঞ্জে মাদক মামলায় ছয় আসামির যাবজ্জীবন

বগুড়ায় কারামুক্ত স্বাচিপ নেতা

শেরপুরে চায়ের দোকানে ইয়াবা সেবন, আটক যুবক

রাজশাহীতে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সারিয়াকান্দিতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে যমুনার ভয়াবহ ভাঙনে বিলীনের পথে সরকারি স্কুল

দলীয় প্রভাবে গ্রেপ্তার এড়ানোর অভিযোগ স্বেচ্ছাসেবক দল আহ্বায়কের বিরুদ্ধে