হোম > সারা দেশ > রাজশাহী

ক্ষয়ক্ষতি প্রায় সাড়ে ৩ লাখ টাকা

আটঘরিয়া উপজেলা পরিষদের দুই সরকারি অফিসে দুর্ধর্ষ চুরি

উপজেলা প্রতিনিধি, আটঘরিয়া (পাবনা)

পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত হিসাবরক্ষণ অফিস ও উপজেলা প্রাণিসম্পদ অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার ও শনিবারের সরকারি ছুটির সুযোগে গভীর রাতে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে অফিসে প্রবেশ করে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।

হিসাবরক্ষণ অফিস সূত্রে জানা গেছে, চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে একটি Walton-এর ৩২ ইঞ্চি এলইডি টিভি, একটি ডেস্কটপ কম্পিউটার, একটি ২২ ইঞ্চি মনিটর, অফিসে ব্যবহৃত একটি নোকিয়া মোবাইল ফোন, একটি ইউপিএস, একটি ল্যাপটপ চার্জার, একটি রক্তচাপ মাপার যন্ত্র (ব্লাড প্রেসার মেশিন), একটি ফার্স্ট এইড বক্স, একটি টাওয়াল এবং একটি বড় মাউস প্যাড। এসব মালামালের আনুমানিক দাম প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, সিসিটিভি ক্যামেরার ডিভিআর (ডিজিটাল ভিডিও রেকর্ডার) এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম চুরি হয়েছে। এ অফিসের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় ২ লাখ টাকা বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং চুরির ঘটনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। পুলিশ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। পাশাপাশি চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় উপজেলা পরিষদ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বোয়ালমারীতে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু, ওঝার কাছে সময়ক্ষেপণের অভিযোগ

রাউতারা বালুর বাঁধে সরকারের গচ্ছা কোটি কোটি টাকা

সাপাহারে আম উৎসব চললেও চাষিদের মুখে হতাশা

রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সা.সম্পাদক আমার দেশের আসাদ

ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মশালা

ধুনটে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সাপাহারে আমের দাম কম, চাষিদের মুখে হাসি নেই

মাদকবিরোধী দিবসে রাজশাহীতে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

পর্নোগ্রাফি মামলায় সিরাজগঞ্জে সাংবাদিক গ্রেপ্তার

লালপুরে বিএনপিকর্মী ও ভাটা ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাঙচুর