হোম > সারা দেশ > রাজশাহী

হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, গোদাগাড়ী (রাজশাহী)

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শুক্রবার রাতে গোদাগাড়ী থানার গোপালপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- সিজার আহম্মেদ নয়ন (৩০) ও আমরুল মৃধা (৫০)।

র‌্যাব-৫ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেলে করে মাদক কারবারিরা হেরোইন নিয়ে রাজশাহীর দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ গোপালপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে।

এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামানো হয়। মোটরসাইকেলের আরোহী দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা হেরোইন বহনের বিষয়টি স্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তারা নিজ হাতে লুঙ্গি উঁচু করে দুই পায়ের রানের সঙ্গে কসটেপ দিয়ে পেঁচিয়ে রাখা দুটি প্যাকেট বের করে দেন। প্যাকেট দুটি তল্লাশি করে মোট ১৮৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, তারা দুজনই এলাকার চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

এমই

বিজিবির বাধায় ২০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক