হোম > সারা দেশ > রাজশাহী

ভোজ্যতেলের চাহিদা মেটাতে বাড়ছে সূর্যমুখীর চাষ

আমার দেশ ডেস্ক

ভোজ্যতেলের চাহিদা মেটাতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী চাষ । কম খরচে বেশি লাভজনক হওয়ায় চাষিরা সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠছেন।

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের খানসামা উপজেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী চাষ। সূর্যমুখী চাষে ঝুঁকছেন কৃষক। ফলনও হয়েছে ভালো। এতে কৃষকরাও খুশি । উপসহকারী কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, ‘হাইসান-৩৬ জাতের সূর্যমুখী কম খরচে ভালো ফলন দেয়। সঠিকভাবে চাষ করলে কৃষকরা সহজে লাভবান হতে পারবেন।

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি জানান, ভোজ্যতেলের চাহিদা মেটাতে ভোলার তজুমদ্দিনে সূর্যমুখীর চাষ সম্ভাবনার হাতছানি দিচ্ছে। কৃষকরা বাণিজ্যিকভাবে চাষাবাদ না করলেও পরীক্ষামূলকভাবে অনেক কৃষক এ বছর সূর্যমুখীর চাষ করেছেন । আবহাওয়া অনূকূলে থাকলে বেশ লাভবান হওয়ার আশা করছেন চাষিরা।

উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ ইব্রাহিম বলেন, সূর্যমুখী একটি তেলজাতীয় ফসল, যা আমাদের দেশের ভোজ্যতেলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমানে আমাদের তেলের চাহিদা পূরণ করতে প্রচুর পরিমাণ ভোজ্যতেল বিদেশ থেকে আমদানি করতে হয়। যদি আমরা সূর্যমুখী চাষ আরো বাড়াতে পারি, তাহলে বিদেশ নির্ভরতা অনেকাংশে কমানো সম্ভব।

সূর্যমুখী শুধু লাভজনকই নয়, এটি আমাদের দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থী অপহরণের পর উদ্ধার, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

বনপাড়া পৌরসভায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আট ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি শুরু

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

ধামইরহাটে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন