হোম > সারা দেশ > রাজশাহী

জাবি অধ্যাপকের বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

টিভি টকশোতে মানহানিকর ও মিথ্যা বক্তব্য উপস্থাপন করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ-পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ সংসদীয় আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ।

মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সদর থানা আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়।

আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম শাহরিয়ার শহিদ বাপ্পি বাদীর আরজি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৫ অক্টোবর গাজী টেলিভিশনের টকশো টাইম লাইন বাংলাদেশ টকশোতে কাজি জেসিনের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ড. নাহরিন ইসলাম খান বলেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি একটি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে দাবি করেছেন ৫ই আগস্টে পলাতক আওয়ামী লীগ নেতাদের স্ত্রীদের উপর জামায়াত নেতাকর্মীদের হক রয়েছে। মুহূর্তেই নাহরিন খানের টকশো বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

তবে বিবিসি বাংলার সাক্ষাৎকার পর্যালোচনায় দেখা যায়, জামায়াত নেতা জাহিদুল বলেছিলেন ৫ আগস্টের পরে আওয়ামী লীগের কর্মীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন। তবে আমাদের দ্বারা কেউ হয়রানির শিকার হননি। আমাদের ধারণা, আওয়ামী লীগের সাধারণ ভোটার ও সাপোর্টারদের ভোট আমাদের দিকে আসবে।

জামায়াত নেতা অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, ড. নাহরিন ইসলাম খানের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ। আমার ব্যক্তিগত মর্যাদা ও জামায়াতে ইসলামীর ভাবমূর্তি নষ্ট করেছে। যে কারণে ন্যায়বিচার পেতে আমি মামলা করেছি।

‎নকল দুধ ও ঘি কারখানায় অভিযান, সাড়ে ৩ লাখ টাকা অর্থদণ্ড

দাঁতের মাজন কারখানায় হারপিক, মালিককে জরিমানা

মাটিবোঝাই ট্রাক্টরের চাপায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ক্রসফায়ারের হুমকি দিয়ে চাঁদা আদায়, সাবেক ওসি কারাগারে

জামতৈল রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঈশ্বরদীতে গভীর রাতে ছিনতাই, পিস্তল ও অস্ত্র ফেলে পালাল দুর্বৃত্তরা

রাজশাহীতে অটোরিকশা-ভটভটি সংষর্ষ, নিহত ৩

৫০০ বছর বয়সি ঐতিহাসিক খনিয়াদিঘি মসজিদ

ভাঙ্গুড়ায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বদর দিবস পালিত

সিরাজগঞ্জে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড