হোম > সারা দেশ > রাজশাহী

দেশে নতুন নৈরাজ্যের চেষ্টা করলে সমুচিত জবাব দেওয়া হবে: নাটোরে হুইপ দুলু

জেলা প্রতিনিধি, নাটোর

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু অনুসারী দেশের বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ এবং থেমে থাকা যানবাহনে আগুন দিয়ে মানুষ হত্যার চক্রান্ত করছে। তবে তাদের এই আগুন সন্ত্রাস আর চলতে দেওয়া হবে না; দেশবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে তা রুখে দেওয়া হবে।

রোববার নাটোরে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারাদেশে আওয়ামী লীগের তথাকথিত আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

হুইপ দুলু বলেন, নিজেদের মধ্যে মতপার্থক্য বা ভুল বোঝাবুঝি থাকলেও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রুখতে দেশের সর্বস্তরের মানুষ আজ ঐক্যবদ্ধ। ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই বিপ্লবের স্মৃতি দেশবাসী ভুলে যায়নি। বিপ্লবের সময় কীভাবে সাধারণ মানুষের ওপর নির্বিচারে হামলা চালিয়ে নারী ও শিশুসহ অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছিল, এমনকি হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে প্রাণহানি ঘটানো হয়েছিল—তা সবার মনে আছে। বাংলাদেশে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোকে নিয়ে নতুন করে কোনো নৈরাজ্য তৈরির চেষ্টা করা হলে দেশের মানুষ সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে।

সাবেক শেখ হাসিনা সরকারের সমালোচনা করে দুলু আরও বলেন, ফ্যাসিবাদের পালিয়ে যাওয়া নেত্রী নিরাপদে বিদেশে অবস্থান করে দেশের ভেতরে থাকা সাধারণ নেতাকর্মীদের উসকানি দিচ্ছেন। তিনি নেতাকর্মীদের অগ্নিসন্ত্রাসে উৎসাহিত করে চরম বিপদের মুখে ঠেলে দিচ্ছেন এবং দেশের সম্পদ বিনষ্ট করে বাংলাদেশকে অকার্যকর প্রমাণের ব্যর্থ চেষ্টা চালাচ্ছেন। কিন্তু দেশের সচেতন জনগণ তাদের অপকর্ম সম্পর্কে সম্পূর্ণ সজাগ; এই মাটিতে তাদের আর কখনোই মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না।

নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে শহরের কানাইখালী পুরাতন বাস টার্মিনালে আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কানাইখালী পুরাতন বাস টার্মিনালে গিয়ে সমাবেশে রূপ নেয়।

কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

খেজুরের গুড় ঘিরে রাজশাহীতে উৎসবের আমেজ

বিএনপি-আ.লীগ সংঘর্ষে গুলিবিদ্ধ জিসানকে ঢাকায় প্রেরণ

পাবনায় বিএনপি-আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ

নিখোঁজের দুই দিন পর ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার রাবি শিক্ষার্থী

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দম্পতি গ্রেপ্তার, নেপথ্যে কাট-আউট চক্র

বগুড়ায় বিএনপির ধাওয়ায় ককটেল ফাটিয়ে পালালেন আ.লীগেরের কর্মীরা

জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার