হোম > সারা দেশ > রাজশাহী

যমুনার বাম তীর রক্ষায় বাঁধ নির্মাণে পাঁচ এমপির উদ্যোগ

উপজেলা প্রতিনিধি, চৌহালী (সিরাজগঞ্জ)

যমুনা নদীর বাম তীরকে স্থায়ীভাবে রক্ষায় টাঙ্গাইলের ভুয়াপুর থেকে মানিকগঞ্জ পর্যন্ত তীররক্ষা বাঁধ নির্মাণের লক্ষ্যে পাঁচজন সংসদ সদস্য একযোগে কাজ করছেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।

শুক্রবার (৩ জুলাই) সকালে চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চর সলিমাবাদ গ্রামে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির মাঝে সরকারের বার্ষিক ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন।

পরে যমুনার চলমান ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে প্রতি পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন, ৬ হাজার টাকা নগদ অর্থ এবং ৩০ কেজি করে চাল বিতরণ করেন।

সহায়তা বিতরণ শেষে নদীভাঙন রোধে চলমান জিওব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বলেন, "নদীভাঙন শুরু হওয়ার পর থেকেই জরুরি ভিত্তিতে জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। এটি সাময়িকভাবে ভাঙন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি যমুনার বাম তীরকে স্থায়ীভাবে রক্ষার জন্য টাঙ্গাইলের ভুয়াপুর থেকে মানিকগঞ্জ পর্যন্ত একটি টেকসই তীররক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আমরা পাঁচজন সংসদ সদস্য একযোগে কাজ করছি। ইনশাআল্লাহ প্রকল্পটি অনুমোদন হলে এ অঞ্চলের মানুষ নদীভাঙনের অভিশাপ থেকে স্থায়ীভাবে মুক্তি পাবে।"

এ সময় চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, সাধারণ সম্পাদক কারী ময়নুল ইসলাম, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ছাইদুল ইসলাম নওশাদসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি

ছাত্রদল নেতার নেতৃত্বে থানা ঘেরাও, আটক যুবলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ

হঠাৎ বিএসএফের লাইট বন্ধ, সীমান্তে পাহারায় হাজারো মানুষ