হোম > সারা দেশ > রাজশাহী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

বগুড়ায় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আঞ্চলিক কার্যালয় হলে বগুড়ার শিক্ষার্থীদের আর ঢাকায় যাওয়া লাগবে না। এই আঞ্চলিক কার্যালয় স্থাপন হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন।

শুক্রবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান শীলাদেবী ঘাট ও করতোয়া নদীর পাশে আঞ্চলিক কার্যালয় স্থাপনের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শনকালে তিনি একথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুজ্জামান। পরে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, উপজেলার আলিয়ারহাট সুইস গেট পরিদর্শন, উপজেলার কিচক ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন, শিবগঞ্জ পৌর এলাকায় নির্মাণাধীন ডাক বাংলো ও শিশুপার্ক নির্মাণ কাজের পরিদর্শন করেন।

বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বগুড়া জেলার বিভিন্ন এলাকার প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময়, উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও ঈদগাহ মাঠের উন্নয়নকল্পে অনুদানের চেক হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি