হোম > সারা দেশ > রাজশাহী

নদীতে মাছ ধরার সময় ৫০ রাউন্ড গুলি উদ্ধার

উপজেলা প্রতিনিধি, সিংড়া (নাটোর)

নাটোরের সিংড়ায় নাগর নদীতে মাছ ধরার সময় ৫০ রাউন্ড পিস্তলের গুলি পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পুলিশ গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গত রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সিংড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাঁটাপুকুরিয়া মহল্লার মো. জাহাঙ্গীর আলম এর দুই শিশু পুত্র মো. মোস্তাকিম হোসেন (৯) ও মো. জাবের হোসেন (৭) তাদের বাড়ির পশ্চিমে পার্শ্ববর্তী নাগর নদীতে মাছ ধরার সময় একটি নীল রঙের প্লাস্টিকের বাক্সের ভিতর ৫০ রাউন্ড পিস্তলের গুলি, পিস্তলের ব্যারেল পরিষ্কার করা প্লাস্টিকের তৈরি ক্লিনিং রড ও ২টি ব্রাশ পায়। এরপর তারা বাড়িতে নিয়ে এসে পরিবারকে জানালে থানায় খবর দেয়। প্রতিটি গুলির পেছনে ইংরেজিতে CBC 32 AUTO লেখা আছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, পিস্তলের ৫০ রাউন্ড গুলি পাওয়া গেছে, দীর্ঘদিন পানিতে থাকায় পরিত্যক্ত হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ সুপার মহোদয়কে জানিয়েছি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুই শিশুর মৃত্যু

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিতে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন: দুলু

সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকা প্রতারণার অভিযোগে দরিদ্র জনগোষ্ঠীর মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধা

নাটোরে পাঁচ বছরের শিশুর শ্লীলতাহানি, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

লালপুরের নিঝুম বিটিভির বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত