হোম > সারা দেশ > রাজশাহী

গোদাগাড়ীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, গোদাগাড়ী (রাজশাহী)

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুকুরে ডুবে দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মাথাভাঙা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু দুটি হলো ওই গ্রামের রুহুল আমিনের শিশুকন্যা কারিমা খাতুন ও মো. রাব্বুলের ছেলে মো. রাফি। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

হাসপাতাল সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শিশু দুটিকে জরুরি বিভাগে আনা হয়েছিল। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, সকালে খেলার সময় বাড়ির পাশের ছোট পুকুরে পড়ে যায় শিশু দুটি। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান তিনি।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩