হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বদর দিবস পালিত

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

ভাঙ্গুড়া উপজেলা-এ ঐতিহাসিক ১৭ রমজান উপলক্ষে ‘বদর দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভাঙ্গুড়া উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেলে উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হুরায়রা রিদয়।

উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ মহির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের ক্রীড়া ও ব্যবসা বিষয়ক সম্পাদক এস. এম. জাকারিয়া হোসেন এবং চাটমোহর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আতাউর রহমান। এ সময় উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারিয়েট সদস্যসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মহির উদ্দিন বলেন, “১৭ রমজান ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনে বদরের প্রান্তরে সত্য ও মিথ্যার এক অসম লড়াইয়ে আল্লাহ তাআলা মুসলিম বাহিনীকে বিজয় দান করেছিলেন। বর্তমান সময়েও সেই বদরের চেতনায় উজ্জীবিত হয়ে ইনসাফভিত্তিক সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।”

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

রাজশাহীতে অটোরিকশা-ভটভটি সংষর্ষ, নিহত ৩

৫০০ বছর বয়সি ঐতিহাসিক খনিয়াদিঘি মসজিদ

সিরাজগঞ্জে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ভাঙ্গুড়ায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু

গান-বাজনা ‘নিষিদ্ধ’ করে মসজিদ কমিটির নোটিস, যা বলছে উপজেলা প্রশাসন

চাঁপাইনবাবগঞ্জে দেয়ালচাপায় শ্রমিকের মৃত্যু

শিবগঞ্জে রাতের আঁধারে বাড়িতে ককটেল হামলা, ১৬ জনের বিরুদ্ধে মামলা

ভেড়ামারায় বিএনপির অফিসে গুলি ও ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

রাজশাহীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, জামায়াতকর্মী নিহত

চাঁদা না পেয়ে শিক্ষককে মারধর, রাজশাহীতে দুই ছাত্রদল নেতা গ্রেপ্তার