হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদল এর আয়োজন করে। খেলায় উপজেলার শাহানগর গ্রাম ও পাশ্ববর্তী চাটমোহর উপজেলার করকোলা গ্রামের দুটি দলের প্রায় ২০ জন লাঠিয়াল অংশ গ্রহণ করেন।

বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে নানা বয়সী শত শত দর্শক খেলা উপভোগ করেন। শুরুতেই লাঠিয়ালরা ঢাক-ঢোলের তালে তালে বাঁশের লাঠি ঘুরাতে ঘুরাতে মাঠে প্রবেশ করেন। এরপর শুরু হয় লাঠিয়ালদের নানান রকমের লাঠির কসরত। এসময় উপস্থিত দর্শক হাতে তালি দিয়ে তাদের উৎসাহ দেন।

এসময় উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক,ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পৌর কৃষক দলের সদস্য সচিব পান্না হোসেন প্রমুখ নেতৃবন্দ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

এ বিষয়ে অষ্টমনিষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা বলেন, গ্রাম বাংলা থেকে লাঠি খেলা হারিয়ে যেতে বসেছে। তাই নতুন প্রজন্মের কাছে লাঠি খেলার ঐতিহ্য তুলে ধরতেই আমাদের এই আয়োজন।

সিংড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার