হোম > সারা দেশ > রাজশাহী

জমি নিয়ে বিরোধে ভ্যানচালক হত্যা, গ্রেপ্তার ৫

উপজেলা প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)

নওগাঁর সাপাহারে জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪৭) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার গোয়ালা লক্ষিতলা এলাকায় ভ্যানচালককে কুপিয়ে ফেলে রাখে প্রতিপক্ষরা। পরে বুধবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত শহিদুল ইসলাম উপজেলার গোয়ালা খরিবোন গ্রামের মৃত আমির আলীর ছেলে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সাপাহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে শহিদুলের পরিবারের সাথে অন্য একটি পক্ষের দীর্ঘদিন ধরে মামলা চলছিল। মঙ্গলবার রাত ৮টার দিকে শহিদুল তার ভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে গোয়ালা লক্ষিতলা এলাকায় পৌঁছালে হামলাকারীরা রাস্তায় বাঁশ ফেলে তার গতিরোধ করে। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় শহিদুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

ওই রাতেই প্রতিপক্ষরা শহিদুলের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে তার মা ও পুত্রবধূকে মারধর করে ।

হত্যার এঘটনায় ৫জন গ্রেপ্তার হয়েছে । তারা হলেন, গোয়ালা মাসনাতলা গ্রামের মতিবুর ইসলাম (৫৫), রফিকুল ইসলাম(৭০), আল মামুন (২০), এবং গোয়ালা গ্রামের আব্দুর রায়হান (২০), রহমান, ও শফিকুল ইসলাম।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এঘটনায় ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সিরাজগঞ্জে নদীর পাশ থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

ইজিবাইকে গলায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় চার হত্যাকাণ্ড: ভাগিনা আটক, তিনজন পুলিশ হেফাজতে

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

সিরাজগঞ্জে বালু উত্তোলনে যমুনার তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড