হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে বাড়ছে করোনা রোগী, প্রস্তুত হাসপাতাল

রাজশাহী অফিস

রাজশাহীতে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগী। গত ১৫ দিনে আক্রান্ত হয়েছেন ৩০ জন। তবে কারও হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে সকল প্রস্তুতি।

সংশ্লিষ্টরা জানান, রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালে প্রতিদিন আরটি-পিসিআর ল্যাবে পাঁচ থেকে ১০টি নমুনা পরীক্ষা হচ্ছে। কখনো কখনো নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে যাচ্ছে ২৫টি পর্যন্ত। গেল ১৫ দিনে সর্বনিম্ন চারটি ও সর্বোচ্চ ২৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়। গত ২ জুন একদিনেই ১৫টি নমুনার মধ্যে চিকিৎসক ও মেডিকেল স্টাফসহ ৯ জনের শরীরে ভাইরাস পাওয়া যায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রস্তুত রয়েছে ২৫ শয্যার আইসোলেশন ওয়ার্ড। গঠন করা হয়েছে চিকিৎসক-নার্সদের বিশেষ দল, যারা প্রয়োজনে দ্রুত সেবা দিতে পারবে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, বর্তমানে রামেক হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী ভর্তি নেই। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় আইসোলেশন ওয়ার্ডসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আছে।

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি। আতঙ্কের কোনো কারণ নেই। যে দুটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, তাতে বড় ধরনের ঝুঁকি দেখা যাচ্ছে না।

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা