হোম > সারা দেশ > রাজশাহী

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৮ দিন বন্ধ থাকার পর রোববার থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

রোববার পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাপ্তাহিক ছুটি ও ঈদুল ফিতরের সরকারি ছুটির কারণে বন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। এ সময়ের মধ্যে বন্ধ ছিল বাংলাদেশ-ভারত ব্যবসা বাণিজ্য কার্যক্রম। সকাল থেকে বন্দরে যথারীতি কার্যক্রম শুরু হয়েছে।

সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ (উপপরিদর্শক) জামিরুল ইসলাম বলেন, স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট খোলা ছিল। ফলে পাসপোর্টধারী যাত্রীরা পূর্বের মতোই নির্বিঘ্নে যাতায়াত করছেন।

এর আগে গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩