হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় ট্রাকের ধাক্কায় মসজিদের খাদেম নিহত

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় মসজিদে নামাজ আদায় শেষে বাড়ি ফেরাার পথে ট্রাকের ধাক্কায় মন্টু মিয়া (৮০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পৌরসভার কলেজপাড়া মহল্লার বাসিন্দা এবং স্থানীয় বাইতুন নুর জামে মসজিদের খাদেম।

সোমবার দিবাগত রাত ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাত সোয়া ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ আমার দেশকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রাতে এশার নামাজ আদায় করে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন মন্টু মিয়া । পথে রাত সোয়া ৯টার দিকে কলেজপাড়া মোড়ে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। এ সময় এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান আমার দেশকে বলেন, মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। রাতেই ঘটনাস্থল থেকে ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে । অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দেশে নতুন নৈরাজ্যের চেষ্টা করলে সমুচিত জবাব দেওয়া হবে: নাটোরে হুইপ দুলু

কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

খেজুরের গুড় ঘিরে রাজশাহীতে উৎসবের আমেজ

বিএনপি-আ.লীগ সংঘর্ষে গুলিবিদ্ধ জিসানকে ঢাকায় প্রেরণ

পাবনায় বিএনপি-আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ

নিখোঁজের দুই দিন পর ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার রাবি শিক্ষার্থী

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দম্পতি গ্রেপ্তার, নেপথ্যে কাট-আউট চক্র

বগুড়ায় বিএনপির ধাওয়ায় ককটেল ফাটিয়ে পালালেন আ.লীগেরের কর্মীরা

জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’