হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে মাইক্রোবাসে এসে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি, নাটোর

নাটোর শহরতলীর দত্তপাড়া এলাকায় একটি সাদা মাইক্রোবাসে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটানো হতে পারে বলে ধারণা পুলিশের।

দত্তপাড়ার বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক জুয়েল রানা জানান, রোববার রাত সাড়ে ১০টার পরপরই সাদা একটি মাইক্রোবাস নাটোর শহরের দিক থেকে বাজারের দিকে আসে। এ সময় মাইক্রোবাসটি বাজারের মধ্যে থেমে কয়েকজনকে নামিয়ে দিয়ে সামনের ব্রিজের দিকে চলে যায়। মাইক্রোবাস থেকে নামা লোকজন একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি করতে করতে তাদের ব্রিজের দিকে চলে যায়। পরে তারা ব্রিজের ওপরে অপেক্ষমাণ মাইক্রোবাসে করে ঢাকার দিকে চলে যায়। এ সময় আনুমানিক ২০-২৫ রাউন্ড গুলি ছোড়া হয়।

সদর থানার ওসি মনসুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্বৃত্তরা ১৫ থেকে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছেন বলে শুনেছি। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছি। বিস্তারিত পরে জানা যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, দত্তপাড়া বাজার এলাকায় মাইক্রোবাসে এসে দুর্বৃত্তরা ফাঁকা গুলি বর্ষণ করে পালিয়ে গেছে। এই সাদা মাইক্রোবাসটি শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।

এদিকে ফাঁকা গুলি বর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে দত্তপাড়া বাজারে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মোটরসাইকেলে এসে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ে পালাল দুই দুর্বৃত্ত

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি