হোম > সারা দেশ > রাজশাহী

বিভিন্ন জোনে ভাগ করে উন্নয়নের মডেল সিটি হবে বগুড়া

নাগরিক সমস্যা ও প্রত্যাশা সেমিনারে বক্তারা

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

বগুড়া নগরীর পূর্ব-পশ্চিমে তিনটি সড়ক, উত্তর-পশ্চিম প্রযুক্তি হাইটেক পার্ক, দক্ষিণ-পশ্চিমে হেলথ সিটি জোন, উত্তর-পূর্ব গ্রীন জোন, দক্ষিণ-পূর্ব বাণিজ্যিক ও মধ্য শহরে প্রশাসনিক ও ট্রানজিট জোনের প্রস্তাব উত্থাপন করেছেন বক্তারা।

শনিবার সরকারি মজিবর রহমান ভাণ্ডারি মহিলা কলেজের শিক্ষক মিলনায়তনে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের টেকসই উন্নয়নে নাগরিক সমস্যা ও প্রত্যাশা শীর্ষক সেমিনারে এ প্রস্তাব উত্থাপন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন। নওগাঁর বদলগাছী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. আলামগীর হাসান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রবন্ধে ড. আলামগীর হাসান নবগঠিত বগুড়ার সিটি কর্পোরেশনের টেকসই উন্নয়নে নাগরিক সমস্যার সংকট ও উত্তরণের দিক নির্দেশনা তুলে ধরেন। বগুড়াকে টেকসই ও হেলদি নগর প্রতিষ্ঠার জন্য জোনভিত্তিক পরিকল্পনা তুলে ধরা হয়। নগরীর পূর্ব-পশ্চিম বরাবর তিনটি সড়ক, উত্তর-পশ্চিম প্রযুক্তি হাইটেক পার্ক, দক্ষিণ-পশ্চিমে হেলথ সিটি জোন, উত্তর-পূর্ব গ্রীন জোন, দক্ষিণ-পূর্ব বাণিজ্যিক ও মধ্য শহরে প্রশাসনিক ও ট্রানজিট জোনের প্রস্তাব করেন।

সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, আমরা পরিকল্পনা নিয়েছি শহরকে বিকেন্দ্রীকরণ করার। ইতোমধ্যে ঠনঠনিয়া বাসস্ট্যান্ড স্থানান্তর করার সিদ্ধান্ত হয়েছে। আমরা বগুড়াকে টেকসই শহর করতে চাই। তার জন্য প্রয়োজন সবার সহযোগিতা ও স্মার্ট নাগরিক।

প্রবন্ধের মূল আলোচক অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান ১৮৭৬ সালে থেকে বর্তমান বগুড়া সিটি কর্পোরেশনের গঠনের ইতিহাস তোলে ধরে বলেন, বগুড়াবাসীদের জন্য এখন নতুন সুযোগ এসেছে। টেকসই ও হেলদি সিটি গঠনে আমাদের সোচ্চার হতে হবে। অতিরিক্ত যানবাহনের চাপ কমানোর জন্য লাইসেন্স ও শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি গাড়ি পার্কিং এর ব্যবস্থা করতে হবে।

পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) পরিচালক ড. শেখ মেহেদী মোহাম্মদ বলেন, পূর্ব-পশ্চিমে একাধিক রাস্তাকে ফোর লেনে উন্নতি করতে হবে।

টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক ডা. মো. মতিউর রহমান বলেন, শহরের প্রতিটি জোনে সরকারি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। সেই সাথে স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতনতার উদ্যোগ নিতে হবে।

সরকারি আজিজুল হক কলেজের গণিত বিভাগের প্রধান প্রফেসর মো. রফিকুল ইসলাম বলেন, নগরের উন্নয়নের অংশ হিসেবে স্কুলের ছেলে-মেয়েদের জন্য নগর কার্যক্রম সম্পর্কে সহশিক্ষা চালু করতে হবে।

গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক ড. মনসুর আহমেদ বলেন, নগরের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন বেজমেন্ট সার্ভে। যাকে কেন্দ্র করে আগামীর নগর পরিকল্পনা তৈরি হবে।

গবেষণা কেন্দ্রের কো-চেয়ারপার্সন ড. শাহাদৎ হোসেন বলেন, আমাদের মানসিকতার পরিবর্তনের সাথে সাথে আইনের কঠোর প্রয়োগ দরকার।

প্রভাষক মাসফিকুর রহমান বায়েজিদ বলেন, সিটির বিভিন্ন ওয়ার্ডে নাগারিক পরিষেবায় যেন কোনো বৈষম্য না থাকে।

সেমিনারে সভাপতি ড. বেল্লাল হোসেন বলেন, সিটি কর্পোরেশনের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা দরকার। শহরকে প্রশাসনিক, বাণিজ্যিক ও আবাসিক জোনে ভাগ করে সাজাতে হবে। আমাদের শহরের একটি মডেল তৈরি করতে হবে যা প্রাচীন পুণ্ড্রের বৈশিষ্ট্য ধারণ করে।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন- শাহ সুলতান কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সাহিদুর রহমান, সরকারি আজিজুল হক কলেজের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক মো. আব্দুল মতিন, ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক মো. শাহাজাহান আলী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব টিপু সুলতান, মোছা. মাছুমা আক্তার জাহান, সরকারি শাহ সুলতান কলেজের অধ্যাপক মো. আব্দুল করিম, সহযোগী অধ্যাপক অরূপ কুমার কুন্ডু, ইতিহাস চর্চা পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার, দৈনিক করতোয়ার সিনিয়র সাংবাদিক ও কবি রাহাত রিটু প্রমুখ।

সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. তাইফ মামুন মজিদ সঞ্চালনা করেন।

এএস

আটঘরিয়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় আটক ৩

বাঙ্গালি নদীতে ডুবে শিশু নিখোঁজ

শুধু মাদক ব্যবসা করেই ১ হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী

পাবনায় আইনশৃঙ্খলার চরম অবনতি, নিরাপত্তা শঙ্কায় মানুষ

রায়গঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

রূপপুর থেকে আগস্টে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জের নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা

পত্নীতলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

পুশইনের প্রতিবাদে শিবগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

ধামইরহাটে পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল