হোম > সারা দেশ > রাজশাহী

পুঠিয়ায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, পুঠিয়া (রাজশাহী)

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া পুরাতন ডাকবাংলো এলাকা থেকে মো. কাজল (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুঠিয়া থানা পুলিশ। নিহত কাজল ওই এলাকার কামালের ছেলে।

সোমবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, কাজলের নেশা করার অভ্যাস ছিল। মাঝে মধ্যে গ্যারেজে গাড়ি ধোয়ার কাজ করতেন। ধারণা করা হচ্ছে, তিনি রাতে বা ভোরে নেশার টাকার জন্য গাছ থেকে ডাব পাড়তে গিয়ে পড়ে যান। ঘটনাস্থলে গাছ থেকে পড়ার চিহ্নও পাওয়া গেছে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গাছ থেকে পড়ে মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার