হোম > সারা দেশ > রাজশাহী

অন্যায়-অবিচার, বৈষম্য দূর করতে ‘হ্যাঁ’ ভোট দেওয়া উচিত: আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার, বগুড়া

আইন ও যুব উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশ থেকে অন্যায়, অবিচার, নিপীড়ন, দুর্নীতি ও বৈষম্য দূর করতে হলে ‘হ্যাঁ’ ভোট দেবেন। আর অন্যায়, অবিচার, শোষণের পক্ষে থাকলে ‘না’ ভোট দেবেন। সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে আমরা জুলাই সনদ ঠিক করেছি। এখন গণভোটের মাধ্যমে সাধারণ জনগণের মতামত জানা জরুরি। মূলকথা হলো, একচ্ছত্র ক্ষমতা যেন কারো না থাকে, কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে জন্য ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন।

সোমবার দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ও জেলা প্রশাসনের আয়োজনে ভোটারদের আস্থা বাড়িয়ে জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা এবং গণভোটের বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধিসংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গত তিনটি ইলেকশনে ১৫টি বছর ফ্যাসিস্ট সরকার ভোট দিতে দেয়নি। বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণ করেছে আওয়ামী সরকার। আপনার সরকার আপনারা নির্ধারণ করবেন। আগে এটা ঠিক করতেন শেখ হাসিনা। রাতের ভোট, ডামি প্রার্থীর ভোট করে ক্ষমতায় টিকে ছিলেন। কিন্তু এবার সবার ভোট দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে। গণভোটের গুরুত্ব অনেক।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মো. শাহাদত হোসেনসহ বগুড়া জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

কলেজের নারী শিক্ষককে জুতা দিয়ে পেটালেন বিএনপি নেতা, অধ্যক্ষসহ আহত ৫

নারী এসআইকে ‘ম্যাডাম’ বলায় থানায় আটকে রাখার অভিযোগ

শ্রমিক দল-শ্রমিক ইউনিয়ন সংঘর্ষে রণক্ষেত্র, ককটেল বিস্ফোরণ

রাবিতে প্রথমবার সামাজিক বিজ্ঞান ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১৩ শিক্ষক-শিক্ষার্থী

ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষে গুলি, ককটেল বিস্ফোরণ

শাজাহানপুরে ইট-বালু ব্যবসার দ্বন্দ্বে দিনদুপুরে যুবক খুন

জয়পুরহাটে পুকুরে ডুবে দুই শিশু সহদোরের মৃত্যু

ইটভাটার তাপে পুড়ছে ফসল, বিপর্যস্ত কৃষকের স্বপ্ন

বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

শিবগঞ্জে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, ৩ শিক্ষককে অব্যাহতি