হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে অনলাইন জুয়ায় জড়িত ৫ জন আটক

উপজেলা প্রতিনিধি, লালপুর (নাটোর)

ছবি: আমার দেশ

নাটোরের লালপুরে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার অভিযোগে পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং চারজন শিশু রয়েছে।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তিলকপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই জহুরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে তিলকপুর গ্রামের আমজাদ হোসেনের (৩০) একতলা বাড়ির পেছনে অভিযান পরিচালনা করেন। এ সময় অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং কার্যক্রম পরিচালনার অভিযোগে ৫ জনকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ফজলে রাব্বী (২৫) এবং ১৬ থেকে ১৭ বছর বয়সী আরো ৪ জন। তারা সবাই উপজেলার তিলকপুর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় একজন প্রাপ্তবয়স্ক ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত চার শিশুসহ মোট পাঁচজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম জানান, সোমবার আটক ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন