হোম > সারা দেশ > রাজশাহী

বাগাতিপাড়ায় মহিলা জামায়াতের পদযাত্রা

নারীর অধিকার ও নিরাপত্তার দাবিতে

উপজেলা প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)

ছবি: আমার দেশ

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নারীর অধিকার ও নিরাপত্তার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় বাগাতিপাড়া ইউনিয়ন মহিলা জামায়াতের সভানেত্রী শাহনাজ পারভীনের নেতৃত্বে উপজেলার তমালতলা এলাকা থেকে পদযাত্রাটি শুরু হয়। পরে এটি তমালতলা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড় বাজারে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাবানা আক্তার। তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের নারীদের অধিকার ও নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ইসলামী মূল্যবোধভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি।’

এ সময় আরও বক্তব্য দেন স্থানীয় মহিলা জামায়াতের নেত্রীবৃন্দ। বক্তারা বলেন, আগামী দিনে ৩ নং বাগাতিপাড়া ইউনিয়নের প্রতিটি এলাকায় শত শত মহিলা কর্মী ও সমর্থক নিয়ে ধারাবাহিক গণসংযোগ ও সাংগঠনিক সফর পরিচালনা করা হবে।

এ সময় আরও বক্তব্য দেন স্থানীয় মহিলা জামায়াতের নেত্রীবৃন্দ। বক্তারা বলেন, আগামী দিনে ৩নং বাগাতিপাড়া ইউনিয়নের প্রতিটি এলাকায় শত শত মহিলা কর্মী ও সমর্থকদের নিয়ে ধারাবাহিক গণসংযোগ ও সাংগঠনিক সফর পরিচালনা করা হবে।

পদযাত্রা ও পথসভায় বিপুলসংখ্যক নারী, কিশোরী ও শিশু অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা বহন করে। পুরো কর্মসূচি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকেরা জানান, শান্তিপূর্ণভাবে পদযাত্রা ও পথসভা সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি