হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে পূর্বশত্রুতার জেরে বৃদ্ধকে হত্যা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্বশত্রুতার জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার গভীর রাতে তাকে হত্যা করা হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার গভীর রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে ঘরের সিঁধ কেটে সোবাহান প্রামাণিককে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায় দুর্বৃত্তরা। তার স্ত্রী শেফালী খাতুনকেও কুপিয়ে আহত করা হয়। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি মোক্তারুজ্জামান খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেননি। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

জেডএম

বড়াইগ্রামে বাসের চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

যমুনার ভাঙনে বিলীন হওয়ার পথে সরকারি স্কুল

ড্রেনেজ নিয়ে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার মারামারি

জয়পুরহাটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

রাজশাহীতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

বোয়ালমারীতে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু, ওঝার কাছে সময়ক্ষেপণের অভিযোগ

আটঘরিয়া উপজেলা পরিষদের দুই সরকারি অফিসে দুর্ধর্ষ চুরি

রাউতারা বালুর বাঁধে সরকারের গচ্ছা কোটি কোটি টাকা

সাপাহারে আম উৎসব চললেও চাষিদের মুখে হতাশা

রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সা.সম্পাদক আমার দেশের আসাদ