হোম > সারা দেশ > রাজশাহী

‎দুর্গাপুরের মকবুল হত্যা মামলার ৫ আসামি কক্সবাজারে গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, দুর্গাপুর (রাজশাহী)

রাজশাহী দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের আমগ্রাম এলাকায় বিয়ের দাবিতে এক নারীর অবস্থানকে কেন্দ্র করে সংঘর্ষে আলোচিত মকবুল হত্যা মামলার ৫ আসামিকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

‎র‌্যাব-৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ মে ভোর ৪টার দিকে কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা লাইট হাউজপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আলামিন (৩৫), শহিদুল ইসলাম (২৫), শাহাবুর (৩০), রিপন (২৫) ও মেহেদী হাসান ওরফে বাটুল (২২)। গ্রেপ্তারকৃতরা উপজেলার তরিপতপুর গ্রামের বাসিন্দা। অভিযানে এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড উদ্ধার করা হয়।

‎র‌্যাব আরও জানিয়েছে, পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

‎উল্লেখ্য, ১৩ এপ্রিল এক নারী তার প্রেমিক ইসমাইলের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করে। বিষয়টি নিয়ে গ্রামে উত্তেজনা দেখা দিলে স্থানীয়ভাবে সালিশ ডাকা হয়। সালিশকে কেন্দ্র করে গ্রামে দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। নিহত মকবুল হোসেন সালিশে মধ্যস্থতার চেষ্টা করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

‎পরে ১৪ এপ্রিল রাত সাড়ে ৮টায় আমচত্বর মোড়ে দেশীয় অস্ত্র নিয়ে আসামিরা মকবুল হোসেনের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন মকবুল হোসেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন।

‎এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আসামিদের অবস্থান নিশ্চিত করা হয়। এরপর রোববার কক্সবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি