হোম > সারা দেশ > রাজশাহী

ডাবের ভেতর ঘুমের ওষুধ দিয়ে মালামাল হাতিয়ে নেওয়া ৪ প্রতারক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, নওগাঁ

ছবি: আমার দেশ

নওগাঁয় ডাবের ভেতর ঘুমের ওষুধ মিশিয়ে মালামাল হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অটোরিকশা, মোটরসাইকেল, মোবাইল, নগদ টাকা ও ঘুমের ওষুধ জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বগুড়া ও গাইবান্দা জেলায় একটানা ১৮ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হলেন, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার লোহাই মুরি এলাকার মন্ত মিয়ার ছেলে ইব্রাহীম ওরফে ইমন (৩৪), বরগুনা জেলার খেজুর তলা এলাকার ইসাইল হোসেনের ছেলে হুমায়ন কবির (৫০), বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার ফুল দিঘি পূর্ব পাড়া এলাকার মজিবর রহমানের ছেলে খাজা মিয়া (৫৬), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার জিরাই এলাকার ছই মুদ্দিনের ছেলে আব্দুল গফুর (৪১)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ জুলাই নওগাঁ সদর হাসপাতালে রোগী দেখার কথা বলে সকাল সাড়ে ১০টায় এক ব্যক্তি অটোরিকশা রিজার্ভ ভাড়া নেয়। পরে হাসপাতালে পৌঁছালে আরো দুইজন ব্যক্তি নবাগত শিশু জন্ম গ্রহণ করায় তাদের মিষ্টি খেতে দেয়।

এর মাধ্যমে তারা চালকের বিশ্বাস অর্জন করে পরে চালকে একটা ডাব খেতে দেয়। যে ডাবের মধ্যে আগেই বিষাক্ত চেতনা নাশক ঔষধ মিশিয়ে রাখা হয়। চেতনানাশক মিশ্রিত সেই ডাবের পানি খেয়ে চালক অজ্ঞান হয়ে পড়লে এই সুযোগে তারা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ, বিভিন্ন অপরাধীদের ডাটা বিশ্লেষণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ও তথ্য প্রযুক্তির ব্যবহার করে আসামি শনাক্ত করে বগুড়া ও গাইবান্দা জেলায় একটানা ১৮ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে চুরি হওয়া অটোরিকশা, ঘুমের ওষুধ, ১টি মোটরসাইকেল, ৮টি মোবাইল ও ১১ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আসামি ইব্রাহিম এবং হুমায়ুন এর বিরুদ্ধে হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় বেশ কিছু মামলা আছে। কয়েক বছর যাবৎ তারা মানুষকে ডাবের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ও মানুষকে ভুলভাল বুঝিয়ে টাকা পয়সা হাতিয়ে নিতেন।

অপর দুই আসামি খাজা মিয়া এবং আব্দুল গফুর প্রতারকদের সম্পদ কিনে বিক্রি করে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এমএইচ

আমের ‘ঢলতা’ প্রথা বাতিল ও প্রসেসিং সেন্টারের দাবিতে মানববন্ধন

বগুড়ায় অপহরণ ও ছিনতাই মামলায় গ্রেপ্তার ২, অপহৃত কিশোরী উদ্ধার

এই দেশে দিল্লির তাঁবেদারি চলবে না: সারজিস

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

ধুনটে যমুনার ভয়াবহ ভাঙন, জনমনে আতঙ্ক

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদণ্ড

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অডিও ফেসবুকে ভাইরাল, এসআই ক্লোজড

ঈশ্বরদী বাইপাসে ট্রেনে কাটা পড়ে কিশোর হকারের মৃত্যু

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলের রুটে ট্রেন চলাচল বন্ধ