হোম > সারা দেশ > রাজশাহী

নাচোলে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার সকাল পৌনে ৬টার দিকে বেনীপুর এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জের জেলার শিবগঞ্জ উপজেলার জিসান (৩৫) ও নাচোলের ভোলামোড় এলাকার সোহান (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে করে দুজন আজিপুর ভোলামোড় থেকে ধানসুরার দিকে যাচ্ছিলেন। পথে একটি নাইটকোচকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে মোটরসাইকেলটি ট্রাকের ডান পাশে সজোরে আঘাত করে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই জিসান ও সোহানের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়ি রেখে পালিয়ে যান।

এমবি

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার