হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা এলাকায় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার সন্ধ্যায় আমনুরা রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়।

এতে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর ও রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।

আমনুরা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার জানান, খুলনা থেকে ফার্নেস ওয়েল নিয়ে আমনুরা বিদ্যুৎ কেন্দ্রে আসছিল একটি ট্রেন। স্টেশনের প্রবেশের সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর ও রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আমনুরা স্টেশনে আটকে আছে একটি কমিউটার ট্রেন।

তিনি বলেন, ইশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। রাত সাড়ে ১০ টার দিকে ট্রেনটি পৌঁছালে উদ্ধার অভিযান শুরু হবে।

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার