হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে দুই জুলাই শহীদ পরিবারকে জেলা প্রশাসনের অর্থ সহায়তা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

জুলাই যোদ্ধা সিরাজগঞ্জের শহীদ সুমন ও শহীদ লতিফের পরিবারকে আর্থিক সহায়তা

জুলাই যোদ্ধা সিরাজগঞ্জের শহীদ সুমন ও শহীদ লতিফের পরিবারকে আর্থিক সহায়তা ও বিভিন্ন ধরনের খাবার দিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তিনি শহীদ লতিফ ও সুমনের বাড়িতে যান এবং তাদের পরিবারের খোঁজ নেন।

এ সময় দুই পরিবারকে আর্থিক সহায়তা, বিভিন্ন ধরনের ফল ও খাবার প্রদান করেন। শহীদ সুমনের বোনকে চাকরি ও শহীদ লতিফের পরিবারকে বসবাসের জন্য জায়গা বরাদ্দ দেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। শহীদ পরিবারের যে কোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক বলেন, ‘যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের পরিবারের প্রতি দায়িত্ব আমাদের সবার। প্রশাসন সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে।’

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

পরিবারগুলো জানান, প্রশাসনের এ ধরনের উদ্যোগ তাদের মনে নতুন শক্তি যোগায় এবং শহীদদের ত্যাগের প্রতি রাষ্ট্রের সম্মান আরো দৃঢ়ভাবে প্রতিফলিত হয়।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম