হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে শিবগঞ্জ পৌরসভার বড়চক দৌলতপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ পৌরসভার বড়চক দৌলতপুর এলাকার মোরসালিনের স্ত্রী মুরশিদা বেগম (৩২) এবং তার ছেলে মুজাহিদ হোসেন (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠানে কাপড় শুকাতে গিয়ে মা মুরশিদা বেগম অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার ছেলে মুজাহিদ হোসেন মাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই তারা অচেতন হয়ে পড়েন।

দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া শেষে মা ও ছেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার

নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিএনপির নির্বাচনি সভায় হামলার মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

৬১ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগদান

এবার নিজ নামে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

বর্জ্য অপসারণে আধুনিক ব্যবস্থাপনার অভাব

তানোরে খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার

বাজার থেকে ধান কিনে খাদ্যগুদামে বিক্রির অভিযোগ

বিতর্কের মধ্যেই বগুড়ার শিবগঞ্জ-মোকামতলার চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ