হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় কালবৈশাখীতে গাছচাপা পড়ে ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া

ছবি: আমার দেশ

বগুড়ার গাবতলী উপজেলায় কালবৈশাখীতে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে সোমবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উমা চন্দ্র (৫২) চক্রাধিকা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ ঝড় শুরু হলে বাজারের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিশাল বটগাছ উপড়ে গিয়ে তার দোকানের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে লাশ উদ্ধারের কাজ শুরু করেন।

এ বিষয়ে গাবতলী মডেল থানার ওসি রাকিব হাসান জানিয়েছেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএইচ

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার