হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মশালা

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. কুদরত আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর (তরবিয়াত) সেক্রেটারি মুহাম্মদ আলী আছগার ।

সেক্রেটারি মো. আব্দুল মালেকের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটি ও বগুড়া অঞ্চল পরিচালক অধ্যাপক আব্দুল মতিন, পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মো. মহির উদ্দিন ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. মজিবুর রহমান প্রমুখ।

কর্মশালায় ট্রেড ইউনিয়ন গঠন ও সংগঠন সম্প্রসারণে নেতৃত্বের ভূমিকা, ইসলামী শ্রমনীতি, শ্রম আইনে শ্রমিকদের অধিকার, শ্রমিক সংগঠন সম্প্রসারণ ও শক্তিশালীকরণ এবং বর্তমান প্রেক্ষাপটে শ্রমিক নেতাদের করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এতে উপজেলার বিভিন্ন ট্রেড ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এমই

ধুনটে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সাপাহারে আমের দাম কম, চাষিদের মুখে হাসি নেই

মাদকবিরোধী দিবসে রাজশাহীতে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

পর্নোগ্রাফি মামলায় সিরাজগঞ্জে সাংবাদিক গ্রেপ্তার

লালপুরে বিএনপিকর্মী ও ভাটা ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাঙচুর

ধামইরহাটে মায়ের পায়ের রগ কেটে দিল ছেলে

যমুনায় গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ভাঙ্গুড়ায় পুকুর থেকে মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

সংস্কারের অভাবে বেহাল চন্দনবাইশা-বগুড়া সড়ক

সেশনজট নিরসনের দাবিতে রাবি নৃবিজ্ঞান বিভাগে তালা