হোম > সারা দেশ > রাজশাহী

গোদাগাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর দগ্ধ ৫

উপজেলা প্রতিনিধি, গোদাগাড়ী (রাজশাহী)

রাজশাহীর গোদাগাড়ীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিগ্রাম এলাকায় সাফিনা পার্কের সামনে এ ঘটনা ঘটে। আহতদের দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন গোদাগাড়ীর দেওয়ানপাড়া গ্রামের রাকিবুল ইসলাম (৬৫) ও জলসরি (৩৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া গ্রামের হামিম আলী (১৭), নওগাঁর নিয়ামতপুর উপজেলার সিরাজপুর গ্রামের একরামুল হক (৫৪) ও রনি আহমেদ (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, পার্কের সামনে বেলুন বিক্রেতা সিলিন্ডারে থাকা হিলিয়াম গ্যাস বেলুনে ভরছিলেন। তখন সিলিন্ডারটি বিস্ফোরিত হলে বেলুন বিক্রেতাসহ পাঁচজন দগ্ধ হন।

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে রায় জানান, আহত সবাইকে বার্ন ইউনিটের ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। প্রত্যেকের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

লাশ উদ্ধারে গিয়ে স্থানীয়দের হামলার শিকার পুলিশ

তানোরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

কাজিপুরে গাছে ধাক্কা লেগে ট্রাক চালক নিহত

ছাত্রদল-যুবদলের ৯ নেতার জন্য দুঃসংবাদ

ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেপ্তার

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

রাজশাহীতে আ. লীগ কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা

প্রেমের টানে ঈশ্বরদীতে প্রেমিক, তরুণ-তরুণীকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী

ছেলেকে নকল দুধ তৈরিতে সহায়তা, মাকে ২০ হাজার টাকা জরিমানা

ইবি শিক্ষিকা রুনা হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন