হোম > সারা দেশ > রাজশাহী

নিয়ামতপুরে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, নিয়ামতপুর (নওগাঁ)

ছবি: আমার দেশ

নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে শ্রাবন্তী নামে এক কিশোরী গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রাবন্তী (১৭) বালাহৈর গ্রামের শ্যামলের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরীর দেড় বছর আগে নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের কুতুবপুর গ্রামের শ্রী বীরেন দাসের ছেলে সুমনের সঙ্গে বিয়ে হয়।

কয়েক দিন ধরেই পরিবারে অশান্তি চলছিল। এরই একপর্যায়ে অভিমান করে স্বামীর বাড়ির দোতলায় নিজ ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় ।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

এমএইচ

লালপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

লালপুরে ২২টি চায়না দুয়ারি ও ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

চাটমোহরে বজ্রপাতে আরও এক কৃষকের মৃত্যু

ঈশ্বরদীতে রহস্যজনক বিষক্রিয়ায় অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী

চাটমোহরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চালকের হাত-পা ও চোখ বেঁধে ভ্যান ছিনতাই

মহাসড়কের পাশে পাথরের ব্যবসা, ঝুঁকিতে যান চলাচল

নাটোরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

সিন্ডিকেটের কবলে রায়গঞ্জের ধানের হাট

ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত