হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুরে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

ছবি: আমার দেশ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর এলাকায় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় আলহাজ (২৩) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (৩১ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আলহাজ সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার লাউতা গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ গত দুই মাস ধরে মির্জাপুর এলাকায় একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। দুর্ঘটনার সময় তিনি সাইকেলযোগে মহাসড়ক দিয়ে যাওয়ার পথে দ্রুতগতির উপমা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক উপমা পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১১-৩৪৪৯) আটক করে।

শেরপুর হাইওয়ে থানার কর্মকর্তা রইস উদ্দিন জালাল জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল গৃহবধূর

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় সম্পদ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

লালপুরে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

মাদকের থাবা থেকে বর্তমান প্রজন্মকে বাঁচাতে হবে: এমপি আ. ওয়ারেছ

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ: প্রতিমন্ত্রী পুতুল

শিবগঞ্জে ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মধ্যে কোরবানির মাংস বিতরণ

নিখোঁজের ২০ ঘণ্টা পর পদ্মা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মহাস্থানগড়ের মূর্তিগুলো আসল নাকি রেপ্লিকা, তদন্তে বিশেষজ্ঞ টিম

জীবিত জিয়ার চাইতে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী: দুলু