হোম > সারা দেশ > রাজশাহী

বড়াইগ্রাম পৌরসভার ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

উপজেলা প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর)

নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থ বছরে ৪৬ কোটি ৯৩ লাখ ৪ হাজার ২২৯ টাকার বাজেট পেশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর মিলনায়তনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বাজেট ঘোষণা করেন।

বাজেটে রাজস্ব খাতে পাঁচ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ২২৯ টাকা আয় ও পাঁচ কোটি ১৬ লাখ ১৬ হাজার ১২ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ৪১ কোটি ১৩ লাখ ৩৫ হাজার টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। মূলধনী আয় ও ব্যয় ধরা হয়েছে ৪৪ লাখ ৫০ হাজার টাকা।

বাজেটে ১৯ লাখ ৩ হাজার ২১৭ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। সভায় পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ওসি আব্দুস ছালাম, সাবেক পৌর মেয়র ইসাহাক আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু ও যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোবারক হোসেন টিপু, ব্যবসায়ি ঈমান আলী, মামুনুর রশিদ শিপন, সহকারী প্রকৌশলী ফেরদৌস ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, হিসাবরক্ষক ফিরোজ হোসেন এবং পৌর সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজু রহমান বকুল ।

বাজেটে সড়ক বাতি সম্প্রসারণ, বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা চালু, শিক্ষা, স্বাস্থ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা, ডিজিটালাইজেশন সেবা এবং সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

এমই

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন