হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ৫ টাকায় বিক্রি ছাগলের চামড়া

স্টাফ রিপোর্টার, বগুড়া

বিগত কয়েক বছরের মতো এবারও কোরবানির পশুর চামড়ার বাজারে ধস নেমেছে বগুড়ায়। জেলার কোরবানি দাতারা প্রতিটি ভেড়া ও ছাগলের চামড়া ৫ টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছেন ।

শহরের বিভিন্ন স্থানে চামড়া বিক্রি হলেও মেলেনি উপযুক্ত মূল্য। আবার গ্রামাঞ্চলে চামড়া থাকলেও ক্রেতা ছিল না। সবচেয়ে খারাপ অবস্থা ছিল ছাগল ও ভেড়ার চামড়ার। মাদরাসায় দান করার পাশাপাশি কোরবানিদাতারা চামড়া ফেলে দিয়েছেন বিক্রি করতে না পেরে।

শনিবার ঈদুল আজহার দিন দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় গরুর চামড়া আকারভেদে ৩০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়েছে। তবে বেশি বিক্রি হয়েছে ৫০০ থেকে ৭০০ টাকার মধ্যে। ছাগলের চামড়া সর্বোচ্চ প্রতি পিস ৩০ টাকা এবং সর্বনিম্ন পাঁচ টাকায় বিক্রি হয়েছে।

স্থানীয় চামড়া ব্যবসায়ীরা বলেন, পরিবহন ব্যয়, লবণ, মজুত সুবিধার ঘাটতি এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

তারা আরো জানান, প্রতি বছর খরচ বাড়লেও চামড়ার দাম কমছে। বছরের এই মৌসুমে সবাই ব্যবসা করে থাকে। ব্যবসায়ীরা এবার লাভের পরিবর্তে ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন ব্যবসায়ীরা।

মৌসুমি চামড়া ব্যবসায়ী নুর আলম জানান, শাজাহানপুর উপজেলার কয়েকটি গ্রাম থেকে চামড়া কিনে তিনি শহরে নিয়ে গিয়েছিলেন বিক্রির জন্য। কিন্তু কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারেননি।

বগুড়া চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আসাদুজ্জামান জানান, রাজধানী ঢাকার বাইরে লবণযুক্ত চামড়া ১১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। লেবার ও লবণ খরচ দিয়ে একটি চামড়ায় ৩০০ থেকে ৪০০ টাকা খরচ পড়ে। লবণের দাম বাদ দিলে একটি চামড়া ৭০০ থেকে ৮০০ টাকার বেশি দামে কেনা যাবে না। আবারও এই অবস্থা তৈরিতে লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা একই সঙ্গে হতদরিদ্ররা চামড়ার বিক্রীত মূল্যের অর্থ কম পেয়েছে।

মাদকসেবীদের তালিকা চাই: এমপি আব্দুল আজিজ

মেগা প্রকল্প হবে, মেগা দুর্নীতি নয়: জিএম সিরাজ

আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে জামায়াতের এমপি মিজানুর

সীমান্ত থেকে দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

কণ্ঠ নকল করে প্রতারণা, ২১ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী আটক

নদীতে মাছ ধরার সময় ৫০ রাউন্ড গুলি উদ্ধার

চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের ইফতার মাহফিল, বিক্ষোভ

নওগাঁয় মুকুলে ছেয়ে গেছে আমবাগান, ভালো ফলনের প্রত্যাশা মালিকদের

সরকারি কর্মকর্তাদের কাছে উন্নয়নে সহায়তা চাইলেন এমপি মিলটন

আমি দলমত-নির্বিশেষে সবার এমপি হয়ে কাজ করতে চাই : মোস্তাফিজুর রহমান