হোম > সারা দেশ > রাজশাহী

গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপিপুত্র ডিবি হেফাজতে

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)

সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টু । ছবি: আমার দেশ

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩০) ১২ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে তার মৃত্যু হয়। শাকিল গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়ার খামারনাচকৈড় মহল্লার রবিউল করিমের ছেলে।

এ ঘটনায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার গভীর রাত ১টার দিকে গুরুদাসপুর উপজেলার নিজ বাড়ি থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

এসব তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

পরিবার সূত্রে জানা গেছে, শাকিল ইসলামের জানাজা মঙ্গলবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং রাত ৮টায় বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে হেলমেট পরা অবস্থায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি চাঁচকৈড় বাজারপাড়ায় পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে শাকিলের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তারা দুই রাউন্ড গুলি ছোড়েন। পরে পালানোর সময় শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শাকিলকে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অবস্থার অবনতি হলে ওই রাতেই চিকিৎসকেরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। প্রচুর রক্তক্ষরণের কারণে সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

শাকিল চিকিৎসাধীন থাকা অবস্থায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা তাকে দেখতে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন। শাকিলের মৃত্যুতে আব্দুল আজিজ শোক প্রকাশ করেছেন। পাশাপাশি অপরাধীদের শনাক্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন এবং নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে, শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজারে হত্যার বিচার ও দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন বিএনপির নেতাকর্মীরা।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নান বলেন, ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।

এমএইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন