হোম > সারা দেশ > রাজশাহী

ধামইরহাটে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

নওগাঁর ধামইরহাট উপজেলায় গলায় ফাঁস নিয়ে জাহিদ হাসান (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। পরে তার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার ভোর রাতে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের ভাতগ্রামডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবক এলাকার আবদুল মজিদের ছেলে। তিনি বিভিন্ন এলাকায় গিয়ে ধান-চাল ক্রয় এবং শিমুলতলী বাজারে একটি বিপণি বিতানে জড়িত ছিলেন। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর।

ওসি আরও জানান, গত শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় নিজ বাড়িতে ফেরেন জাহিদ হাসান। পরে পরিবারের সকলের চোখ আড়ালে ভোররাতে ঘরের তীরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সে মাদকাসক্ত ছিল। একাধিকবার বিয়ে করেছে। সে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তার পরিবার। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

মাদকবিরোধী দিবসে রাজশাহীতে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

পর্নোগ্রাফি মামলায় সিরাজগঞ্জে সাংবাদিক গ্রেপ্তার

লালপুরে বিএনপিকর্মী ও ভাটা ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাঙচুর

ধামইরহাটে মায়ের পায়ের রগ কেটে দিল ছেলে

যমুনায় গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ভাঙ্গুড়ায় পুকুর থেকে মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

সংস্কারের অভাবে বেহাল চন্দনবাইশা-বগুড়া সড়ক

সেশনজট নিরসনের দাবিতে রাবি নৃবিজ্ঞান বিভাগে তালা

রাবিতে অবৈধভাবে হলে অবস্থানের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন