হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে মা খুনের ঘটনায় ছেলে আটক

জেলা প্রতিনিধি, নাটোর

ছবি: আমার দেশ

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের শীলপাটার আঘাতে মা শাহীদা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১১টার দিকে নাটোর শহরের মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানান, নাটোর সদর থানার ওসি মনসুর রহমান। এ ঘটনায় রাতেই ছেলে আরিফ হোসেনকে আটক করা হয়েছে । নিহত শাহীদা বেগম ওই এলাকার প্রয়াত শরিফুল হুদা স্টারের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আরিফ একজন বাকপ্রতিবন্ধী। তিনি প্রায়ই বিভিন্ন কারণে মায়ের সঙ্গে উত্তেজিত আচরণ করতেন এবং মারধর করতেন । মাকে মারধর করলে তার মামারা এসে আরিফকে বাড়িতে বেঁধে রাখত। গতকালও সে বাঁধা অবস্থায় ছিল। ছেলের কষ্ট দেখে মা তার বাঁধন খুলে দেন। এই সময় মামারা কেন তাকে বেঁধে রাখে এই বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছেলে আরিফ ক্ষিপ্ত হয়ে পাথরের শীলপাটার শীল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মা শাহীদা বেগম মারা যান।

নাটোর সদর থানার ওসি মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাক প্রতিবন্ধী আরিফকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এই ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

বিএনপি নেতার মুক্তি উদযাপনে পদদলিত হয়ে কর্মীর মৃত্যু

বানেশ্বরে ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করল ‘এসো গড়ি নতুন দেশ’

মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যে করায় শ্রী সুমন সরদার গ্রেপ্তার

সোনামসজিদে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

বাগাতিপাড়ায় হিরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

রায়গঞ্জে মহাসড়কের সেতুর নিচ থেকে লাশ উদ্ধার

আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে হজ মুয়াল্লিমের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাবদ্ধতায় অনাবাদি ৮৩৩ হেক্টর জমি