হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের সক্রিয় কর্মী

উপজেলা প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)

নওগাঁর সাপাহার উপজেলায় জামায়াতে ইসলামীর একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত লোকমান আলী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। তিনি উপজেলার পাতাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতের সক্রিয় সদস্য ছিলেন।

মঙ্গলবার বিকেলে পাতাড়ি ইউনিয়নে আয়োজিত ধানের শীষের এক নির্বাচনি পথসভায় নওগাঁ-১ আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান তাকে ফুলেল মালা পরিয়ে দলে বরণ করে নেন। লোকমান আলী পাতাড়ি গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে দেশপ্রেমিক জনতা আজ ঐক্যবদ্ধ হচ্ছে। লোকমান আলীর এই যোগদান বিএনপির হাতকে আরো শক্তিশালী করবে।

অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল জামিল চৌধুরী লাকি, সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী ও শফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুল, পাতাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেনসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, লোকমান আলী দীর্ঘ দিন ধরে জামায়াতের রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং ধানের শীষের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। এই যোগদানের ফলে স্থানীয় রাজনীতিতে নতুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থী অপহরণের পর উদ্ধার, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

বনপাড়া পৌরসভায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আট ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি শুরু

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

ধামইরহাটে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন