হোম > সারা দেশ > রাজশাহী

আদমদীঘিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

উপজেলা প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)

বগুড়ার আদমদীঘিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মযার্দায় উদযাপন করা হয়েছে। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

এরপর উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ পুস্পস্তবক অর্পণ করেন।

এরপর বীর মুক্তিযোদ্ধা, থানা পুলিশ, বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ৮ টায় আদমদীঘি ঈশ্বরপূর্ণ জয় (আইপিজে) পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ এবং পুরস্কার বিতরণ করা হয়।

বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকেশৗলী রিপন কুমার সাহা, জনস্বাস্থ্য প্রকেশৗলী সুলতান মাহমুদ, নির্বাচন অফিসার রাজু আহম্মেদ, পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহবায়ক আল ফাহাদ প্রমুখ।

ধামইরহাটে পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

দেশের ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে

কানসাট আমবাজার ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

সাঁথিয়ায় বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

২৫ বছরেও এমপিওভুক্ত হয়নি দুর্গাপুর দাখিল মাদরাসা

বিশ্বকাপ উৎসব: রুয়েটে বড় পর্দায় সরাসরি সম্প্রচার

টাকার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে চা বিক্রেতার মেয়ের মেডিকেলে পড়া

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ