হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের মথুরাপাড়ায় যমুনা নদীর তীরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জের কাজীপুর থানাধীন মেঘায় বড়ইতলীর মৃত কার্তিক হালদারের ছেলে মনমত হালদার (৪৫) এবং সবুজ হালদার (৩২)।

জানা গেছে, যমুনা নদীতে মাছ ধরে রোববার দুপুরে দেবডাঙ্গা মাছ বাজার আড়তে মাছ বিক্রি করেন। বিকেল ৩.৪৫ মিনিটের দিকে হঠাৎ ঝড় বৃষ্টি দেখে আড়তের নিচে যমুনা নদীর ঘাটে নৌকা বাধার জন্য নৌকায় যায়। দুই ভাই কাঁচা বাঁশের লগি বসানোর সময় বজ্রপাতে তারা নৌকার উপর দাঁড়ানো অবস্থা থেকে নৌকার পার্শ্বে পানিতে পড়ে যায়। আড়তের লোকজন তাদেরকে পড়ে যেতে দেখে দৌঁড়ে নৌকার কাছে গিয়ে তাদেরকে নৌকার পাশে মৃত অবস্থায় দেখতে পায়। অতপর মৃত দেহ মাছ বাজারের আড়তে নিয়ে আসে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম জানান, বিধি মোতাবেক আইনগত ব্যবস্থাগ্রহণ করা হইতেছে। তাদের আত্মীয় স্বজনকে সংবাদ দেওয়া হয়েছে।

মোটরসাইকেলে এসে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ে পালাল দুই দুর্বৃত্ত

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি