হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ে সালিশে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

ছবি: আমার দেশ

চাঁপাইনবাবগঞ্জে গ্রাম্য সালিশে দুই পক্ষের সংঘর্ষে ইব্রাহিম আলী (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। বুধবার দুপুরে সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এলাকায় মাদক চোরাকারবারিদের বিজিবির কাছে ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মীমাংসার লক্ষ্যে গ্রাম্য সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে বল্লমের আঘাতে গুরুতর আহত হন দুর্লভপুর ৯ নম্বর ওয়ার্ডের শওকত আলীর ছেলে ইব্রাহিম আলী।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এমএইচ

বিদ্যুতের প্রিপেইড মিটারের টোকেনে দীর্ঘ নম্বর, চরম ভোগান্তি

সীমান্তের শূন্যরেখা থেকে পুলিশ হেফাজতে সেই বৃদ্ধ, মিলেছে পরিচয়

বগুড়ার শেরপুরে ট্রলির ধাক্কায় নারীর মৃত্যু

আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

বগুড়া মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা

সেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রাজশাহী অঞ্চলে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথা বন্ধের সিদ্ধান্ত

সাংবাদিকের বিরুদ্ধে সেই বিএনপি নেতার স্ত্রীর মামলা

নাটোরে রোগীর মাকে ধর্ষণ: তিন সদস্যের তদন্ত কমিটি

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত